সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

অসহায় বৃদ্ধার বাড়িতে খাদ্যসহায়তা পৌঁছে দিলেন গাংনীর ইউ এন ও

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৯৩৬ বার পঠিত

মেহেরপুর জেলার গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের অসহায় বৃদ্ধা আছিয়া খাতুন (৭০) এর বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন ইউ এন ও মৌসুমী খানম। নিজে কিছুটা অসুস্থ থাকলেও বুধবার (১৭ নভেম্বর) বিকেলে তার নাজিরকে দিয়ে বৃদ্ধা আছিয়া খাতুন এর বাড়িতে খাদ্যসহায়তা পৌঁছে দিয়ে প্রশংসিত হয়েছেন এলাকায়। আছিয়া খাতুন উপজেলার আড়পাড়া গ্রামের স্কুলপাড়ার মৃত কলিম উদ্দিন এর স্ত্রী।

গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) সহায় সম্বলহীন অসহায় আছিয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধার দুঃখের কথা জানতে পারেন ইউ এন ও মৌসুমী খানম। আছিয়া খাতুন বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়লেও বেঁচে থাকার তাগিদে ভিক্ষাবৃত্তিতে হয়েছে তাকে। হাতে লাঠি নিয়ে ঠিক মত চলাফেরা করতেও পারেন না তিনি। অথচ তার মুখে দু’মুঠো ভাত দেওয়ার মতো কেউ নেই তার সংসারে। একটি মাত্র মেয়ে ছিল তার বিয়ে হয়েছে রাজশাহী অঞ্চলে। সরকারি সকল সুবিধা থেকে বঞ্চিত আছিয়া খাতুন। ভিক্ষাবৃত্তির কারণে ভোর থেকেই তাকে বেরিয়ে পড়তে হয় কোন না কোন গ্রামে। সেজন্য এনআইডি কার্ডটিও তৈরি হয়নি। তিনি বৃদ্ধার দুঃখের কথা শুনে অপলক দৃষ্টিতে চেয়ে রইলেন বৃদ্ধা আছিয়া খাতুন এর দিকে। এ সময় তিনি কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বৃদ্ধা আছিয়া খাতুনকে আশ্বস্ত করেন। বুধবার তিনি নিজেই আছিয়া খাতুন এর বসবাসের জায়গাটি স্বচক্ষে দেখবেন বলে কথা দিয়েছিলেন। বিকেলের দিকে হঠাৎ কিছুটা অসুস্থ বোধ করায় নাজিরকে দিয়ে বৃদ্ধা আছিয়া খাতুন এর বাড়িতে খাদ্য সহায়তা পাঠিয়ে দেন। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ইউ এন ও মৌসুমী খানমকে সাধুবাদ জানানোসহ দীর্ঘায়ু কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo