বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে দাঁড়িপল্লার প্রার্থী জয়ী   গাংনীতে একটি ভোট কেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার সম্পন্ন হয়েছে দাফনের সব প্রস্তুতি, কবরও খোঁড়া… তবু দাফন হলো না লাশ গাংনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আবেদ আলীর ভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধি ১.৫°C ছুঁলেই নতুন মহামারীর ঝুঁকি, কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে: বিজ্ঞানীদের সতর্কবার্তা মেহেরপুরে জমি দখলের চেষ্টা, ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকি: প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীর মুজিবনগরে বাড়ির পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা গাংনীর সহগোলপুর গ্রামে হুমকি চিরকুটসহ দুইটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে ইটবাহী ট্রলির ধাক্কায় পথচারী নিহত

কে হবে অনাগত সন্তানের বাবা ?

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৫৯ বার পঠিত

স্বামী কখনও সন্তানের বাবা হতে পারবেনা জেনেও স্বামীর সংসার আঁকড়ে পড়ে ছিল স্ত্রী সনিয়া। কিন্তু খালাতো দেবর হাবিবুরের প্রলোভনে মা হবার বাসনায় তাকে দেহ দান করে ঠিকই মা হতে চলেছে সনিয়া কিন্তু এ সন্তানকে মেনে নিতে চাইছেন না স্বামী সুমন। সমাজপতিরাও বিচার করেনি। অবশেষে গাংনী থানায় একটি অভিযোগের প্রস্তুতি চলছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামের সাজি পাড়ায়।

সোনিয়ার মামী হোসনেয়ারা জানান, সনিয়ার বাবা গাংনীর কোদাইলকাটি গ্রামের জাহাঙ্গীর তার মাকে ছেড়ে দেয়। পরে মা অন্যত্র বিয়ে করার পর ছোট বেলা থেকেই মামা বাড়িতে উপজেলার বাওট গ্রামে বড় হয়েছে সনিয়া। বছর দেড়েক আগে তার বিয়ে হয় সহড়াবাড়িয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে সুমনের সাথে। বিয়ের পরপরই জানতে পারে স্বামী সুমন কখনও সন্তানের বাবা হতে পারবেনা। তবুও সনিয়া সংসার আঁকড়ে পড়ে ছিল।
এদিকে খালাতো দেবর একই গ্রামের মৃত সুলতান শাহ’র ছেলে হাবিবুর ভাবী সনিয়াকে নানাভাবে উত্যক্ত করতো। এক সময় সন্তানের মা হবার স্বপ্ন দেখায় সে। সন্তানের মা হবার প্রলোভনে পড়ে দেবর হাবিবুরকে নারী জাতীর চরম সম্পদ বিলিয়ে দেয় সনিয়া। তার শরীরের ভেতরে বেড়ে উঠেছে আরেকটি শরীর। বিষয়টি জেনে যায় পরিবার প্রতিবেশি এমন কি গ্রামবাসিরাও।
স্বামি সুমন এ অনাগত সন্তানকে মেনে নিতে চাননি। স্ত্রীতে বাড়ি থেকে বিতাড়িত করতে চেষ্টা করে। বসে গ্রাম্য সালিশি। সালিশে গ্রামের মাসুদ মেম্বর স্বামি সুমনকে সনিয়াকে ঘরে তুলে নিতে বলে এবং টাকার প্রলোভন দেখায়। সিদ্ধান্ত হয়, সনিয়াকে গর্ভপাত করানোর। কিন্তু বিধি বাম। গাংনীর কোন ক্লিনিক সনিয়ার গর্ভপাত করাতে রাজি হয়নি। অবশেষে ফিরে আসে সে।
সনিয়া দেবর হাবিবুরকে এ অনাগত সন্তানের দ্বায়িত্ব নিতে বললে হাবিব কিছু টাকা দিয়ে দায়মুক্তির প্রস্তাব দেয়। এদিকে প্রভাবশালী এক রাজনৈতিক নেতা ও মাসুদ মেম্বর হাবিবুরের পক্ষ নিয়ে সনিয়াকে দোষী সাব্যস্ত করে। নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে হাবিবুরকে।
অবশেষে নিরুপায় হয়ে গাংনী থানায় হাবিবুরকে আসামী করে একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে সোনিয়ার পরিবার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo