মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

গণকবরে শ্রদ্ধা জানাতে সুদূর নোয়াখালী থেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা গাংনীতে

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৮০৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র নির্দেশনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে কাজিপুর বিওপি’র সীমান্ত এলাকায় গণকবর প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাজিপুর বিওপি কমান্ডার আঞ্জু মিয়া এ অনুষ্ঠানের আয়োজন করেন।

১৯৭১ সালে ‌ পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত সুবেদার আবুল কাশেম। তার পরিবারের সদস্যরা সুদূর নোয়াখালী থেকে গাংনীর কাজিপুর সীমান্তে গণকবরে এসে শ্রদ্ধা জানিয়ে কবর জিয়ারত করেন।

শহীদ পরিবারের ১৪ জন সদস্যর মধ্যে থেকে সুবেদার আবুল কাশেমের বড় ছেলে আবুল ভুঁইয়া তার পিতার স্মরণে গণকবর তৈরি করায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে গণকবরে মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করায় কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

এ সময় শহীদ বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও হিফাজ উদ্দিনের পরিবারের সদস্যরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষাংশে কাজিপুর বর্ডারপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আবু দারদার মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo