মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে ইয়াবা ও হেরোইনসহ মনিরুল আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৮৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ মনিরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে।

​শনিবার (২৭ জুন) বিকেল ৪ টার সময় উপজেলার তেরাইল বাজার সংলগ্ন নিজ হোটেল থেকে তাকে আটক করেন। আটক মনিরুল ইসলাম তেরাইল গ্রামের শাহাজুল ইসলামের ছেলে।

​অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল তেরাইল বাজারের ওই হোটেলে অভিযান পরিচালনা করেন। অভিযানে হোটেল মালিক মনিরুল ইসলামকে তল্লাশি করে তার হেফাজত থাকা ২৫ (পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ​৪ পুরিয়া (ওজন ০.৫০ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়।

​র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo