বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীতে এসিআই মটরস এর সোনালীকা ডে উপলক্ষে বার্ষিক সার্ভিস ও আলোচনা সভা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৯১৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সোনালিকা ডে উপলক্ষে বার্ষিক সার্ভিস ও আলোচনা সভা করেছে এসিআই মোটরস এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শুক্রবার বেলা ১১ থেকে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ কর্মসূচির মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র যার মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। স্পেয়ার পার্টস বুথ থেকে প্রতিটি পার্টসের উপরে ১০ ভাগ ডিসকাউন্ট দেয়া হয়েছে। টি স্টল বুথ থেকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা কাস্টমার ও ড্রাইভারদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে হালকা নাস্তা ও চা-চক্র এবং দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়েছে। রেজিস্ট্রেশন বুথ থেকে বিনামূল্যে কাস্টমার ও ড্রাইভারদের একটি ক্যাপ ও একটি করে টি-শার্ট বিতরণ করা হয়েছে। বুকিং বুথ থেকে নগদে ও কিস্তিতে বুকিং দেওয়ার সুবিধা ছিল। নগদে গাড়ি কেনার ক্ষেত্রে ১২ হাজার টাকা ডিসকাউন্ট ও ১৫ হাজার টাকার হোম চয়েজ ভাউচার সুবিধা ছিল।

এ দিনে মোট ৪৭ টি ট্রাককে ফ্রি সার্ভিস দেওয়া হয়েছে। সেই সাথে ট্রাক, ট্রাক্টর, হারভেস্টার মেশিন ও মোটর সাইকেলসহ বিভিন্ন পণ্য প্রদর্শনীতে স্থান পেয়েছে। এ সময় রিজিওনাল সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, টেরিটরি ম্যানেজার মাহফুজুর রহমান, রিকভারি টেরিটরি ম্যানেজার সিরাজুল ইসলাম, সার্ভিস ইঞ্জিনিয়ার উজ্জ্বল বাগদী, সিনিয়র মার্কেটিং অফিসার ফয়সাল আহমেদ সিদ্দিক ও সিনিয়র এ আর ও প্রশান্ত কুমার রয় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo