বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে দাঁড়িপল্লার প্রার্থী জয়ী   গাংনীতে একটি ভোট কেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার সম্পন্ন হয়েছে দাফনের সব প্রস্তুতি, কবরও খোঁড়া… তবু দাফন হলো না লাশ গাংনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আবেদ আলীর ভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধি ১.৫°C ছুঁলেই নতুন মহামারীর ঝুঁকি, কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে: বিজ্ঞানীদের সতর্কবার্তা মেহেরপুরে জমি দখলের চেষ্টা, ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকি: প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীর মুজিবনগরে বাড়ির পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা গাংনীর সহগোলপুর গ্রামে হুমকি চিরকুটসহ দুইটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে ইটবাহী ট্রলির ধাক্কায় পথচারী নিহত

গাংনীতে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ১১৩৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে কল্পনা খাতুন (৪০) নামের এক গৃহবধূ নিজ গৃহের বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে করমদি পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। দুই সন্তানের জননী কল্পনা খাতুন উপজেলার করমদি গ্রামের পশ্চিমপাড়ার সুজন আলীর স্ত্রী ও একই গ্রামের বাঘপাড়া এলাকার আব্দুল বারীর মেয়ে। কল্পনা খাতুনের স্বামী সুজন আলী প্রায় সাড়ে তিন বছর ওমান দেশে ছিলেন। সেখানে থাকা অবস্থায় তিনি ভাল আয় উপার্জন করতে পারেননি। সে কারণে সংসারের অভাব-অনটন লেগেই থাকতো। তেতুলবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আমানউল্লাহ জানান, অভাব অনটনের সংসারে স্বামীর উপর অভিমান করে হয়তো এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একই কথা জানালেন স্থানীয় আবুল হোসেনের ছেলে হুমায়ন।গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, আত্মহত্যার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo