বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে গাঁজা ও ফেনসিডিলসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৯১১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৪ কেজি গাঁজা ও ১শ’৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে বামন্দী-দেবীপুর সড়কে বামন্দী মাঠের পুলিশ বক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- কুষ্টিয়ার দৌলতপুরের বেগুনবাড়িয়া সাদিপুরের শহিদুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৩৪) ও মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের আবু বক্কর আলীর ছেলে উজ্জ্বল (৩২)।

গাংনী থানা অফিসার ইনচার্জ  (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইসরাফিল হোসেন, এএসআই দরবেশসহ সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আলাউদ্দিন ও উজ্জ্বল নামের দুই ব্যক্তিকে আটক করেন। এ সময় পাখি ভ্যানে বস্তায় রাখা ধানের গুঁড়ার ভেতর থেকে ৪ কেজি গাঁজা ও ১শ’ ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেই সাথে মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি পাখি ভ্যান জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo