শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

গাংনীতে ট্রলির ধাক্কায় শিশু নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩০৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে বালুবাহী ট্রলির ধাক্কায় রেহান (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে কসবা গ্রামের মাদ্রাসা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রেহান আলী উপজেলার কসবা গ্রামের দিনমজুর সাগর আলীর ছেলে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সামিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী আবুসামা ও লিহাজ উদ্দিন জানান, তিনটি ট্রলি বালু নিয়ে গ্রামের দিকে যাচ্ছিল। রেহানসহ কয়েকজন শিশু ট্রলির পিছনে দৌড়াদৌড়ি করছিল। অসাবধানতাবশত শিশু রেহান গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে গরুতর আহত হয়। স্থানীয় লিহাজ উদ্দিন ও আবু সামা শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডা. সামিয়া সুলতানা সৃষ্টিকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস জানান, ট্রলির ধাক্কায় এক শিশু নিহত হওয়ার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo