মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

গাংনীতে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ১০৮৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিম মোল্লাপাড়া থেকে ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (২৫/০৭/২০২১ ইং) তারিখ রাত সাড়ে ৯টার দিকে ১৫ বোতল অফিসার্স চয়েজ ভারতীয় মদসহ তাদের আটক করা হয়। আটকৃতরা হলো- সহড়াতলা গ্রামের মধ্যপাড়ার মৃত জৌলুস মণ্ডলের ছেলে জিয়ারুল মন্ডল (৩৫) ও একই এলাকার আছের মণ্ডলের ছেলে আরিফ মন্ডল (৩৮)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই (নি:) অজয় কুমার কুন্ডু ও বিশ্বজিৎ সরকার এর নেতৃত্বে এএসআই (নি:) মাহাতাব আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জিয়ারুল ও আরিফ নামের দুই ব্যক্তিকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১৫ বোতল অফিসার্স চয়েজ ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণী ২৪(ক) ধারায় গাংনী থানায় মামলা রুজু হয়েছে। মামলা নম্বর-১২, তারিখঃ ২৫/০৭/২০২১ ইং

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo