রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
ঘোষণা
‘নতুন কুড়ি’ কাবাডিতে জাতীয় সেরা ৪০-এ গাংনীর সাফি আল হুদ: পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সনদ মেহেরপুরে মানবিকে ইতিহাস গড়ল নেহা: এইচএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলা সেরা গাংনীতে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড মেহেরপুরে প্রায় সাড়ে ৭ কোটি টাকার ৩২টি স্বর্ণের বারসহ আটক ২ রাজশাহীতে রোলার স্কেটিংয়ে রৌপ্য পদক জিতল গাংনীর আবরার হুরাইরা গাংনীতে ক্ষ্যাপা শেয়ালের তাণ্ডব: নারী ও শিশুসহ আহত ৮, এলাকজুড়ে আতঙ্ক গাংনীতে ৪৫ পিস ইয়াবাসহ রনি আটক গাংনীতে অস্ত্র ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতিয়ার গ্রেফতার গাংনীতে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা গাংনীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টিতে মুচলেকা ও দুইটির অংশবিশেষ ভাঙচুর

গাংনীতে দিনে দুপুরে তালা ভেঙে চুরি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৬৮৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে দিনে দুপুরে তালা ভেঙে দু’টি বাসায় চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৯ টার পর থেকে দুপুর ১ টার মধ্যে কোন এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে বাড়ির মালিকের ধারণা। চোরেরা প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ৩ লাখ ৩০ হাজার নগদ টাকাসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে গেছে। এসময় বাসার বাসিন্দারা চাকরির সুবাদে বাইরে ছিলেন।

বাসার মালিক গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের তাইজাল ইসলামের মেয়ে রোজিফা খাতুন জানান, তিনি গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী। চাকরির সুবাদে তার স্বামী নাটোরে, ছেলে খুলনা এবং মেয়ে অন্যত্র ভাড়াটিয়া বাসায় থাকে। তিনি বর্তমানে একা বাড়ীতে থাকেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ৯ টায় প্রতিদিনের মতো তিনি অফিসে বেরিয়ে যান। দুপুর ১ টার দিকে প্রতিবেশী আব্দুর রকিব মাস্টারের ফোনপেয়ে বাড়িতে এসে তিনি দেখেন তাঁর বাড়ির বক্সের তালা ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৮০ হাজার টাকা চোরেরা লুট করে নিয়ে গেছে।

বাড়ির পাশে আইয়ুব আলীর আঙ্গিনায় নেশাগ্রস্ত কিছু লোকের আনাগোনা দেখে তিনি একাধিকবার স্থানীয় পৌর কাউন্সিলরসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে চুরি হওয়ার আশঙ্কার কথা বলেও কোন লাভ হয়নি ফলে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলেন তিনি।

অপরদিকে, রোজিফা খাতুনের সহোদর ভাই, গাংনী সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামান জানান, তিনি দুপুরে বাড়িতে এসে বাড়ির রান্নাঘরের গ্রিলভাঙ্গা দেখতে পান। পরে বেডরুমের তালা ভাঙ্গা দেখে সন্দেহ হয়। ঘরে ঢুকে জিনিসপত্র এলোমেলো ও ছড়ানো ছিটানো এবং ঘরের বক্সের তালা ভেঙে ১ লাখ ৫০ হাজার টাকা চোরেরা লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

পরে তিনি গাংনী থানাকে ঘটনাটি অবগত করান। সংবাদ পেয়ে, গাংনী থানা পুলিশের এসআই আতিকুর রহমান (আতিক) ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, চুরির ঘটনার সংবাদ পেয়ে একটি ঘটনাস্থলে এসেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় গাংনী থানায় অভিযোগ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo