রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
ঘোষণা
‘নতুন কুড়ি’ কাবাডিতে জাতীয় সেরা ৪০-এ গাংনীর সাফি আল হুদ: পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সনদ মেহেরপুরে মানবিকে ইতিহাস গড়ল নেহা: এইচএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলা সেরা গাংনীতে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড মেহেরপুরে প্রায় সাড়ে ৭ কোটি টাকার ৩২টি স্বর্ণের বারসহ আটক ২ রাজশাহীতে রোলার স্কেটিংয়ে রৌপ্য পদক জিতল গাংনীর আবরার হুরাইরা গাংনীতে ক্ষ্যাপা শেয়ালের তাণ্ডব: নারী ও শিশুসহ আহত ৮, এলাকজুড়ে আতঙ্ক গাংনীতে ৪৫ পিস ইয়াবাসহ রনি আটক গাংনীতে অস্ত্র ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতিয়ার গ্রেফতার গাংনীতে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা গাংনীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টিতে মুচলেকা ও দুইটির অংশবিশেষ ভাঙচুর

গাংনীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচার- প্রচারণার দায়ে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ১১০৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে প্রচার-প্রচারণার দায়ে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (০৪/১১/২০২১) সন্ধ্যার পর উপজেলার দুইটি ইউনিয়নের বেশ কয়েকটি প্রচার-প্রচারণার অস্থায়ী অফিস ও এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। ইউনিয়ন গুলো হল- মটমুড়া ও তেঁতুলবাড়িয়া ইউনিয়ন। ইউনিয়ন দুটিতে নির্বাচনী আচরণবিধি লংঘন করে মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রচার- প্রচারণার দায়ে ৬টি স্পট থেকে মোট ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের নাজির আবু হানজালা ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo