বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
ঘোষণা
টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন

গাংনীতে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে অতর্কিত হামলায় আহত বর্তমান মেম্বার রফিকুল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৯৪৫ বার পঠিত

আসন্ন ইউপি নির্বাচনে দ্বিতীয় ধাপের নির্বাচন ১১ নভেম্বর। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এরই ধারাবাহিকতায় তেতুলবাড়িয়া ইউনিয়নের ৫ বারের নির্বাচিত ইউপি সদস্য রফিকুল ইসলাম নির্বাচনী প্রচারণার জন্য তার নিজ ওয়ার্ড মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের মথুরাপুর গ্রামে যান। নির্বাচনী প্রচারণা শেষে রাত সাড়ে ৯ টার দিকে বাড়িতে ফিরে আসার সময় মথুরাপুর গ্রামের চা ও মুদি ব্যবসায়ী আব্দুস সামাদ এর দোকানের সামনে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা একটি সঙ্গবদ্ধ দল তার উপর অতর্কিত হামলা করে লাঠি এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য ভর্তি রেখেছেন। আহত রফিকুল ইসলাম এ ঘটনায় নির্বাচনে জনসমর্থন না থাকায় প্রতিপক্ষ ফুটবল প্রতীকের ইউপি সদস্য পদপ্রার্থী মোজাম্মেল হক ও তার কর্মী মনিরুল, মহাবুল, মহিদুল, ফড়ং, ও ফরিদুল ইসলামকে দায়ী করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তবে প্রতিপক্ষ মোজাম্মেল হক এ অভিযোগ অস্বীকার করে বলেন এ ঘটনার তিনি কিছুই জানেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo