শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬

গাংনীতে বাসের চাপায় শিশু নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১১৮১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বাসের চাকায় পিষ্ট হয়ে ‌ফারিয়া খাতুন (৮) নামের এক কন্যা শিশু নিহত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া পশ্চিমপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফারিয়া গাংনী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামের পশ্চিম পাড়ার কৃষক ইকবাল হোসেনের মেয়ে।

নিহত ফারিয়া খাতুনের পিতা ইকবাল হোসেন জানান, শিশু ফারিয়াকে তার মা সোয়েটার পরতে বললে সে সোয়েটার না পরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাম পাশে দাঁড়িয়ে থাকা তার দাদির কাছে যাওয়ার জন্য পাকা সড়কের উপর দিয়ে দৌড় দেয়।

এ সময় মেহেরপুরের দিক থেকে দ্রুতগতিতে আসা মদিনা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে শিশু ফারিয়াকে চাপা দিলে ঘটনা স্থলেই সে মারা যায়। স্থানীয়রা বাসটিকে আটক করে পুলিশে দিয়েছে। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা- মেট্রো-জ- ১৪-১১১৯। এ সময় গাড়ির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo