মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
ঘোষণা
জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে  কিশোর ইব্রাহিমের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১৪৭৭ বার পঠিত

বিদ্যুৎস্পৃষ্টে ইব্রাহিম (১৫) নামের এক কিশোর মারা গেছে। রোববার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাজারে সেলিম ওয়ার্কসপে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম উপজেলার ছাতিয়ান গ্রামের হাওড়া পাড়ার আরিফুল ইসলামের ছেলে।

ঘটনা সুত্রে জানা গেছে, কিশোর ইব্রাহিম প্রায় তিন বছর ধরে বামন্দি বাজারে সেলিম ওয়ার্কসপে ওয়েল্ডিং হেলপার হিসেবে কাজ করে আসছে। রোববার দুপুরে ইব্রাহিম পাশে শিপনের ওয়ার্কশপে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বামন্দি বাজারে মাহি ক্লিনিক এবং পরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেলিম ওয়ার্কসপ এর স্বত্বাধিকারী সেলিম রেজা জানান, ইব্রাহিম গত ৩ বছর সততা ও বিশ্বস্ততার সাথে দোকানে কাজ করে আসছে। দুপুরে সে পাশে শিপনের দোকানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হয়। তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের দাদা আবু তাহের জানায়, গত ২ বছর আগে তার মা মারা গেছে, বাবা অন্যত্র বিয়ে করে ঘর-সংসার করছে। তারপর থেকে কিশোর ইব্রাহিম দাদার তত্ত্বাবধানেই বেড়ে উঠেছে। অভাবের তাড়নায় পড়ে স্কুল ছাড়িয়ে তাকে একটি ওয়ার্কসপে কাজে লাগিয়ে দিয়েছেন। তিনি আরো জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনার সময় তিনি ওই এলাকাতেই ছিলেন। বিদ্যুৎস্পৃষ্টের দুর্ঘটনার সংবাদ পেয়ে নাতি ইব্রাহিমকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী বজলুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কিশোর ইব্রাহিমের এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo