মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১০৯৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে ভাসান আলী (২৬) নামের এক যুবকেরর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে উপজেলার ধর্মচাকী গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। ভাসান আলী ধর্মচাকী গ্রামের নজিমদ্দিনের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আশিক এ তথ্য নিশ্চিত করেছেন।

সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান জানান, ভাসান আলী সন্ধ্যার দিকে তার নিজ পুকুরে বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি দেওয়ার সময় অসাবধানতাবশতঃ বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাঃ আশিক  তাকে মৃত ঘোষণা করেন।

ভাসান আলীর এ অকাল মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo