শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

গাংনীতে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১০৪৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে দুই ব্যক্তির নিকট থেকে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১২ জানুয়ারী) দুপুরে উপজেলার ধানখোলা- হাড়িয়াদহ মাঠে দোয়েল ব্রিকস এর সত্ত্বাধিকারী মোস্তাক আহমেদকে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত পতিত পুকুর খুড়ে মাটি উত্তোলন করা ও গ্রামীণ রাস্তায় মাটি ফেলে চলাচলের অনুপযোগী করার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অন্যদিকে, ধানখোলা বাজারে রাস্তার উপর বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় জয়নাল আবেদিন নামক এক বালু ব্যবসায়ীর নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গাংনী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo