মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোরের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৮৮৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীর ধানখোলা ইউনিয়ন পরিষদের সামনে মোটরসাইকেলের পিছন থেকে পড়ে আরিফুল ইসলাম (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮ টার দিকে ধানখোলা ইউনিয়ন পরিষদের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। আরিফুল ইসলাম ধানখোলা গ্রামের মাঠপাড়ার সোলেমান হোসেনের ছেলে।

ধানখোলা বাজার কমিটির সাধারণ সম্পাদক টোকন জানান, কিশোর আরিফুল ইসলাম একজন মানসিক প্রতিবন্ধী। ভারতে তাকে চিকিৎসা করানো হচ্ছে। আজ রাত ৮ টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে পাকা সড়কের পাশে থেমে থাকা একটি মোটর সাইকেলে চড়ে বসে কিশোর আরিফুল ইসলাম। তারপর হঠাৎ করেই মোটর সাইকেল থেকে নিচে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, একজন কিশোরের মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo