বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
ঘোষণা
টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন

গাংনীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি সাহিদুজ্জামান খোকন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১১০৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া ইউএনআর সড়ক (চেয়ারম্যান বাড়ি থেকে শুরু) হতে একুড়ি পর্যন্ত কার্পেটিং দ্বারা রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

 

মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন ২০১৯-২০২০ অর্থবছরে “বৃহত্তর কুষ্টিয়া জেলা গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প” (GKRIDP) এর আওতায় সড়কের উন্নয়ন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান রুমানা এন্টারপ্রাইজ বারখাদা কুষ্টিয়া। কাজের চুক্তিমূল্য ৮৪ লক্ষ ৪০ হাজার ৬৬৯ টাকা, দৈর্ঘ্য ১,১৫৩ মিটার এবং বাস্তবায়নে রয়েছে এলজিইডি, গাংনী, মেহেরপুর।

 

এ সময় উপজেলা প্রকৌশলী গোলাপ শেখ, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী যথাক্রমে তৌফিকুর রহমান ও আলাউদ্দিন, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মকলেছসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo