বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ঘোষণা
টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন

গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়াতে মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৯২০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক আব্দুল মজিদ (৬৫) কুষ্টিয়াতে মারা গেছেন। শুক্রবার ভোররাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল মজিদ গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের ফেরু মণ্ডলের ছেলে।

স্থানীয় জুগিন্দা গ্রামের আলফাজ আলী জানান, গতকাল গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে তিনি অবৈধ যানবাহন আলগামন থেকে পাকা রাস্তায় পড়ে আহত হন। স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জুগিন্দা গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo