বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

গাংনীতে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ১২২৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় রকিবুল ইসলাম (২৫) নামের এক যুবক মারাত্মকভাবে আহত হয়েছে। শুক্রবার বিকেল ৩ টার দিকে উপজেলার হাড়িয়াদহ-পূর্বমালসাদহ গ্রামের মাঝামাঝি মাঠের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত রকিবুল ইসলাম উপজেলার মহিষাখোলা গ্রামের খোকন আলীর ছেলে।

স্থানীয় হাড়িয়াদহ গ্রামের আবুল বক্সের ছেলে জামাত আলী জানান, রকিবুল ইসলাম হাড়িয়াদহ গ্রামের দিক থেকে মোটরসাইকেল যোগে দ্রুতগতিতে পূর্ব মালসাদহ গ্রামের দিকে যাচ্ছিলেন। মাঠের মধ্যে মুক্তার আলীর মর্টারের পাশে পৌঁছুলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কের উপর ছিটকে পড়ে মাথার  প্রচন্ড আঘাত লেগে বাম পাশে জখম হয় এবং শরীরের বিভিন্ন অংশে ছিড়ে ছুটে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। রকিবুল ইসলাম এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহতের সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo