শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

গাংনীতে স্টিয়ারিং গাড়ির ধাক্কায় আহত-৪

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৯৬১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে স্টিয়ারিং গাড়ির ধাক্কায় অটো গাড়ির ৪ জন যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে গাংনী সিনেমা হল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- গাংনী পৌর এলাকার মোখলেসুর রহমানের স্ত্রী দিলারা খাতুন (৩৮), চৌগাছা গ্রামের মৃত সিতাব মন্ডলের ছেলে খেদের আলী (৫০), নওয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী বেদেনা খাতুন (৫০) ও গাংনী এলাকার মুন্না হোসেনের মেয়ে মায়া (২৫)।
ঘটনা সুত্রে জানা গেছে, অটো চালক কয়েকজন যাত্রী নিয়ে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গাংনী সিনেমা হল পাড়ায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি স্টিয়ারিং গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অটো গাড়িটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ফলে এ দুর্ঘটনা ঘটে। স্টিয়ারিং গাড়ির ধাক্কায় অটো গাড়ির যাত্রীরা রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে প্রত্যেকেই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo