শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

গাংনীতে স্বামী-স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৫৯৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে স্বামী-স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর দেড টার দিকে উপজেলার ধানখোলা ইউনিয়নের দিঘলকান্দি গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বামী সাগর (২৩) মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদি ইউনিয়নের পাটকেলপোতা গ্রামের ইকতার আলীর ছেলে ও স্ত্রী চামেলি খাতুন (১৮) গাংনী উপজেলার দিগলকান্দি গুচ্ছগ্রামের কালু মিয়ার মেয়ে।

নিহত চামেলী খাতুনের মা হাফিজা খাতুন জানান, সাগরের সাথে তার মেয়ের প্রায় এক বছর আগে বিয়ে হয় এবং ঘর-সংসার চলতে থাকে। গতকাল বিকেলে জামাই সাগর তার বাড়িতে বেড়াতে আসে। কিছু সময় পরে বাড়ির বাইরে গিয়ে রাত সাড়ে ১১টার দিকে ফিরে আসে। শাশুড়ি হিসেবে তিনি আপ্যায়নের ব্যবস্থাও করেছেন সাধ্যমত। আজ মঙ্গলবার (০৭ জুন) দুপুরে তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় ছোট মেয়ে শিল্পী খাতুন স্কুল থেকে ফিরে এসে ঘরে ঢুকেই বড় বোন চামেলি ও ভগ্নিপতি সাগরকে টিনশেড ঘরের বাঁশের আড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার শুরু করে। তার চিৎকারে মা হাফিজা খাতুনসহ আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসে। আড়ার সাথে পেঁচানো উড়না কেটে দুজনকে নামানো হয়। পরে স্থানীয় ডাক্তার এসে দু’জনকেই মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, বিয়ের পর জানা গেছে জামাইয়ের উপর জীনের দৃষ্টি রয়েছে। গত এক সপ্তাহ আগে মেয়ে চামেলি খাতুনকে এপেন্ডিসাইটিসের অপারেশন করিয়াছেন। তাদের দুজনের মধ্যে কোন ঝগড়া-বিবাদ হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি জানান তাদের স্বামী-স্ত্রীর মধ্যে যথেষ্ট মিল মহব্বত ছিল। কিভাবে এ ঘটনা ঘটলো তিনি কিছুই জানেন না।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গলায় ফাঁস নিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo