বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

গাংনীতে ২৪ প্রহর ব্যাপী তারকব্রক্ষ মহানাম যজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠানের উদ্বোধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৯৭০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ২৪ প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ লীলা কীর্তন অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) রাত ৯ টায় গাংনী কেন্দ্রীয় মন্দিরে আনুষ্ঠানিকভাবে মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এর আগে গীতা পাঠ করেন শ্রী সুকেশ চন্দ্র বিশ্বাস।

 

আলোচনা সভায় শ্রী দীনবন্ধু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর -২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী সুশান্ত কুমার পাত্র।
জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শ্বাশত চক্রবর্তী এর সঞ্চালনায় অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন মেহেরপুর জজকোর্টের বিজ্ঞ পিপি পল্লব ভট্টাচার্য। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপুসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo