রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
ঘোষণা
জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

গাংনীতে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১০১১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৮০ বোতল ফেনসিডিলসহ আরজু হোসেন ওরফে সাগর (৩২) নামের এক ফেনসিডিল কারবারীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। রোববার (১৭ জুলাই) রাত ১০ টার দিকে বামন্দী বেতবাড়িয়া সড়কের ভবানীপুর পুলিশ ক্যাম্পের সামনে থেকে তাকে আটক করেন। আটক সাগর হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লার দর্গা মসজিদপাড়া এলাকার মকছেদ আলীর ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ জহির রায়হানের নেতৃত্বে এএসআই শরিফ আহমেদ ও আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানে ৮০ বোতল ফেনসিডিলসহ সাগর নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় ১০০ সিসি একটি হিরো হোন্ডা স্প্লেন্ডার মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃত সাগরের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। আজ সোমবার (১৮ জুলাই) বেলা ১১ টার দিকে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo