মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার গাংনীতে বোমা সদৃশ বস্তু, হুমকি চিরকুটের আতঙ্ক যেন থামছেই না

গাংনীর এক স্কুল ছাত্রের মুজিবনগর এলাকার রশিকপুর ভৈরব নদে পড়ে মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮২০ বার পঠিত
মেহেরপুরের মুজিবনগর এলাকায় ভৈরব নদে পড়ে উৎসব হোসেন (১৫) নামের এক স্কুল ছাত্র মারা গেছে। শুক্রবার (১৭/০৯/২০২১) উপজেলা রশিকপুর গ্রাম সংলগ্ন ভৈরব নদের সুইচগেটের পাড়ে ছবি তুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। উৎসব গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার সদরউদ্দিন মার্কেটের স্বত্বাধিকারী ফজলুল হকের ছেলে ও স্থানীয় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উৎসব ও বোরহান নামের তার এক বন্ধু মুজিবনগরের রশিকপুর গ্রাম সংলগ্ন ভৈরব নদের সুইচগেটে ছবি তুলতে গিয়ে অসাবধানতাবশত নদে পড়ে নিখোঁজ হয়।

এ সময় স্থানীয়রা মেহেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসে খবর দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলীর নেতৃত্বে একাধিকদল প্রায় ২ ঘন্টা যাবত
তল্লাসি চালিয়ে উৎসবকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।

পরে খুলনা থেকে একটি ডুবুরিদল এসে উৎসবের মরদেহ ভৈরব নদ থেকে উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ৯টার দিকে  মরদেহ গাংনীতে এসে পৌঁছায়। স্কুল ছাত্র উৎসব’র এ অকাল মৃত্যুতে এলাকায় বইছে শোকের হাওয়া।
আজ রাত সাড়ে ১১ টার দিকে গাংনী মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাযা সম্পন্ন হয়। নামাজে জানাজা শেষে গাংনী কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo