শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

গাংনীর করমদি গ্রামে অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৯১৪ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িযা ইউনিয়নের করমদি গ্রামে অগ্নিকাণ্ডে এক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা হলো- খাজা মুইনউদ্দিন ও আজগর হোসেনের ছেলে আবুল কালাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, রান্না করার সময় অসাবধানতাবশত খাজা মঈনুদ্দিনের রান্নাঘরে আগুন লেগে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। ফলে আবুল কালামের বসতঘরে আগুন লেগে যায়। সংবাদ পেয়ে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ততক্ষণে লক্ষাধিক টাকার মালামাল সর্বগ্রাসী আগুন গ্রাস করে ফেলেছে।
বামন্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইসাহাক আলী জানান, তেতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টাব্যাপী প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে আগুনে পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। তবে খাজা মইনুদ্দিনের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo