মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

গাংনীর চিতলা গ্রামের সড়কে মোটরসাইকেল, মোবাইল ও সোনার গহনা ছিনতাই

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৯৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীর চিতলা সড়কের মাদিয়ার বিল এলাকায় অস্ত্র ঠেকিয়ে জামান নামের এক ব্যক্তির মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন, স্ত্রীর এক জোড়া সোনার দুল, একটি সোনার চেইন ও নগদ এক হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে শ্বশুরবাড়ি গাঁড়াডোব গ্রাম থেকে নিজ গ্রাম চিতলা ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন মোটরসাইকেল চালক জামান। জামান চিতলা গ্রামের আরমান শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,, শ্বশুরবাড়ি থেকে স্ত্রী পুত্র নিয়ে মোটরসাইকেল যোগে চিতলা আসার পথে মাদিয়ার বিল‌ এলাকায় পৌঁছালে ৬ জন মুখোশধারী জামানের মোটরসাইকেলের গতিরোধ করে লাঠি দিয়ে আঘাত করে ২০ মিনিট আটকে রাখে। এ সময় ১৫০ সিসির ম্যাট রংয়ের হাঙ্গ মোটরসাইকেল, দুইটি মোবাইল, স্ত্রীর একজোড়া সোনার কানের দুল, একটি সোনার চেইন, নগদ এক হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ছিনতাইয়ের ঘটনার সংবাদ পেয়ে গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo