বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে দাঁড়িপল্লার প্রার্থী জয়ী   গাংনীতে একটি ভোট কেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার সম্পন্ন হয়েছে দাফনের সব প্রস্তুতি, কবরও খোঁড়া… তবু দাফন হলো না লাশ গাংনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আবেদ আলীর ভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধি ১.৫°C ছুঁলেই নতুন মহামারীর ঝুঁকি, কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে: বিজ্ঞানীদের সতর্কবার্তা মেহেরপুরে জমি দখলের চেষ্টা, ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকি: প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীর মুজিবনগরে বাড়ির পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা গাংনীর সহগোলপুর গ্রামে হুমকি চিরকুটসহ দুইটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে ইটবাহী ট্রলির ধাক্কায় পথচারী নিহত

গাংনীর মোটরসাইকেল মেকানিক্স সমিতির বার্ষিক আলোচনা সভা ও প্রীতিভোজ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৮৪৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীর মোটরসাইকেল মেকানিক্স সমিতির বার্ষিক আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে আমঝুপি নীলকুঠি’র আম্রকাননে এ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক লিটন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম। সমিতির সহ-সভাপতি সাঈদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেক্সটন মবিলের মেহেরপুর জোনের মালিক আবু হানিফ, SAVSOL প্রতিনিধি জহুরুল ইসলাম, CST টায়ারের পরিবেশক মহব্বত আলী, শাপলা অটোস ও TVS শোরুমের মালিক আবু সাঈদ, সমিতির সভাপতি কামাল হোসেন, ক্যাশিয়ার নাজমুল হক, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক রনি আহম্মেদ, সদস্য রিয়াজ আহমেদ প্রমুখ। এ সময় আমন্ত্রিত অতিথি ও সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমিতির সুনাম অক্ষুন্ন রাখার স্বার্থে প্রত্যেককে আন্তরিকতার সাথে সভায় উপস্থিতি ও সময়ে সময়ে পরিবর্তিত নিয়ম নীতি মেনে চলার পরামর্শ দিয়েছেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo