বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ঘোষণা
টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন

গাংনীর মোল্লা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডা. মশিউর রহমানের এর পিতা আর নেই

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩৩২ বার পঠিত

মেহেরপুরের গাংনী হাসপাতাল বাজার এলাকার মোল্লা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডা. মশিউর রহমানের এর পিতা বীর মুক্তিযোদ্ধা ডা. মোশাররফ হোসেন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আজ সোমবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ২ টার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরহুম বীর মুক্তিযোদ্ধা ডা. মোশারফ হোসেন তেঁতুলবাড়িয় গ্রামের মোল্লাপাড়ার মৃত মনসুর আলী মোল্লার ছেলে।

গতকাল রোববার (১৩ অক্টোবর) দুপুরে স্ট্রোক জনিত কারণে হঠাৎ অসুস্থ হলে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে  উপজেলা প্রশাসনের উদ্যোগে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করা হবে বলে জানিয়েছেন মরহুমের ছেলে ডা. মশিউর রহমান।

এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সোমবার (১৪ অক্টোবর) রাত ৮ টার সময় তেঁতুলবাড়িয়া ক্যাম্পের পাশে ঈদগাহ ময়দানে  মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। জানাযা শেষে তেঁতুলবাড়িয়া গ্রামের কেন্দ্রীয় গােরস্থানে দাফন সম্পন্ন হবে। এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লী ও আত্মীয়-স্বজনকে জানাযায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের ছেলে ডা. মশিউর রহমান ও পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo