মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিজিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ১ গাংনীতে ট্রান্সফরমার চোর আটক, চোরাই মালামাল উদ্ধার কুষ্টিয়ায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ প্রান্তিক মানুষ বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেফতার চার মাস ধরে ওষুধশূন্য ৩৫ কমিউনিটি ক্লিনিক, সেবা বঞ্চিত গাংনীর গ্রামাঞ্চল এক মাসে ৮২ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, প্রশংসায় মেহেরপুর জেলা পুলিশ মেহেরপুরে রিকশাচালক হত্যা মামলার নারীসহ দুই আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার গাংনীতে ভোক্তা অধিকার অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাজারে উঠতে শুরু করেছে মোজাফফরপুরী (আটি) লিচু, দাম চড়া-ক্রেতা কম

গাংনী পৌরসভার নব-নির্বাচিত মেয়র আহম্মেদ আলীকে কাজীপুর ইউনিয়ন জয় পরিষদের সংবর্ধনা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৭০ বার পঠিত

মেহেরপুরের গাংনী পৌরসভার নবনির্বাচিত মেয়র আহম্মেদ আলীকে সংবর্ধনা দিয়েছে কাজিপুর ইউনিয়ন জয় পরিষদের নেতাকর্মীরা। শুক্রাবার বিকেলে গাংনী পৌরসভা চত্বরে এ সংবর্ধনা দেয়া হয়। কাজীপুর ইউনিয়ন জয় পরিষদের আয়োজনে সংগঠনটির সভাপতি রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা আহম্মেদ আলী। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী নাজমুস সাদাত, গাংনী পৌরসভার উচ্চমান সহকারী জামিরুল ইসলাম টিক্কা, কাজীপুর ইউনিয়ন জয় পরিষদের সাধারণ সম্পাদক ও কাজীপুর ইউপি নির্বাচনের সম্ভাব্য মেম্বর প্রার্থী রবিউল ইসলাম ডাবলু প্রমুখ। এ সময় কাজীপুর ইউনিয়ন জয় পরিষদের সদস্য বাবু আহমেদ, জহিরুল ইসলাম, তরিকুল ইসলাম, নয়ন হোসেন, তিতাস হোসেন, বাদশা মিয়া, মুস্তাকিম হোসেন ও শ্যামল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo