বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে দাঁড়িপল্লার প্রার্থী জয়ী   গাংনীতে একটি ভোট কেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার সম্পন্ন হয়েছে দাফনের সব প্রস্তুতি, কবরও খোঁড়া… তবু দাফন হলো না লাশ গাংনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আবেদ আলীর ভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধি ১.৫°C ছুঁলেই নতুন মহামারীর ঝুঁকি, কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে: বিজ্ঞানীদের সতর্কবার্তা মেহেরপুরে জমি দখলের চেষ্টা, ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকি: প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীর মুজিবনগরে বাড়ির পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা গাংনীর সহগোলপুর গ্রামে হুমকি চিরকুটসহ দুইটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে ইটবাহী ট্রলির ধাক্কায় পথচারী নিহত

ডা. জাফরুল্লাহর অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৭৩২ বার পঠিত

করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও স্ট্রাটি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আজ (৬ জুন) সারাদিনে তার তীব্র শ্বাসকষ্ট অনুভূত হয়নি।

শনিবার রাত ৮টার দিকে জাগো নিউজকে এ তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

তিনি বলেন, ‘তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তিনি এখনও অক্সিজেনেই আছেন। তবে অক্সিজেন কম দিলেও হচ্ছে। ৫ থেকে ৭ মিনিট অক্সিজেন সরিয়ে রেখে, আবার দিতে হচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে, কন্টিনিউ অক্সিজেন লাগছে।‘

ফরহাদ আরও বলেন, ‘গতকাল (শুক্রবার) দুপুরে তার (ডা. জাফরুল্লাহ) তীব্র শ্বাসকষ্ট হয়েছিল। এরপর থেকে তীব্র শ্বাসকষ্ট হয়নি তার। আজকে সারাদিনই একইভাবে আছেন।’

শুক্রবার ডা. জাফরুল্লাহর ডায়ালাইসিস করা হয় এবং তৃতীয়বারের মতো প্লাজমা থেরাপি দেয়া হয়।

গত ২৫ মে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার কিছুদিন পর থেকে এই ভাইরাস শনাক্তরণে কিট উদ্ভাবনে নামে গণস্বাস্থ্য কেন্দ্র। ড. বিজন কুমার শীলের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল তা উদ্ভাবনও করেছে। এ কিট উদ্ভাবন প্রক্রিয়া মিডিয়াসহ বিভিন্ন পর্যায়ে যোগাযোগের সমন্বয় করে আসছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

উদ্ভাবিত এ কিটের সক্ষমতা যাচাই চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। এ পরীক্ষায় সফলতা পেলে চূড়ান্ত র্যাপিড ডট ব্লট কিট ব্যবহারের অনুমোদন দেবে ওষুধ প্রশাসন অধিদফতর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo