বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
ঘোষণা
টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে গাংনীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা

ডিবি পুলিশের অভিযানে দৌলতপুরের সম্রাট ইয়াবাসহ গাংনীতে আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯০৭ বার পঠিত

মেহেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে দৌলতপুরের সম্রাট সর্দার (২৪) ইয়াবাসহ গাংনীতে আটক হয়েছে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট। সম্রাট সর্দার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহির মাঝি সদরঘাট গ্রামের লালু সর্দারের ছেলে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫ টার দিকে গাংনী উপজেলার গাড়াডোব কাঁসারী বাজার এলাকা থেকে সম্রাট সর্দারকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহির মাঝি সদরঘাট এলাকার সম্রাট সর্দার গাংনী উপজেলার গাড়াডোব কাঁসারীপাড়াতে ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু ও এএসআই আহসান হাবীব অভিযান চালিয়ে সম্রাট সর্দারকে আটক ও তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ বিষয়ে সম্রাট সর্দাদারের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo