মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৯৮ বার পঠিত

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সামাজিক ও পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন হ্যালো ব্রাদার-এর উদ্যোগে গাংনীতে ব্যাপক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৫ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে গাংনী উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সংগঠনের সদস্যরা গাংনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করেন। একই সঙ্গে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহাদ হোসেন শিহাব। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আল জাবির, মোঃ জুবায়ের হোসেন আইমান, মোঃ সাগর আলী, মোঃ তিতাস রাহমাতুল্লাহ এবং মোঃ শাহরিয়ার সাদমান সাবিত। এ সময় সংগঠনের বিভিন্ন স্বেচ্ছাসেবক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও বৈশ্বিক উষ্ণতা বর্তমানে মানবসভ্যতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণ এবং বিদ্যমান গাছ সংরক্ষণের কোনো বিকল্প নেই। এজন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশের ৬৪ জেলায় একযোগে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। এরই অংশ হিসেবে গাংনীতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে মিশন গ্রীন বাংলাদেশ-সহ বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্লোগান
“মানবতা, সম্প্রীতি ও পরিবেশ আমাদের অঙ্গীকার।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo