সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু মেহেরপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা গাংনীতে পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি সাড়ে ১৮ কেজি গাঁজাসহ দামুড়হুদায় নারী মাদক কারবারি আটক বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার

মেহেরপুরের আমদহ ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর জয়

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৫৯১ বার পঠিত

মেহেরপুরের আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রওশন আলী টোকন।

নির্বাচন শেষে বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে মেহেরপুর জেলা নির্বাচন অফিস মিলনায়তনে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। সদর উপজেলা নির্বাচন অফিসার ও আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনাকারীর দায়িত্ব নিয়োজিত রিটার্নিং অফিসার দোলন কান্তি চক্রবর্তী ফলাফল ঘোষণা করেন।

এই নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

রওশন আলী টোকন নৌকা মার্কা প্রতীকে ১২ হাজার ৩৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলাম আনারস মার্কা প্রতিকে ৬ হাজার ৯২৪ ভোট এবং জাতীয় পার্টির নজরুল ইসলাম লাঙ্গল মার্কা প্রতীকে ৭৫০ ভোট পেয়েছেন।

২৫ হাজার ৪০ জন ভোটারের মন জয় করতে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। আমদহ ইউনিয়নের ১০টি কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। ২০ হাজার ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১১৪ টি ভোট বাতিল হয়ে যায়।

এদিকে রওশন আলী টোকন নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তুরের নেতাকর্মীসহ এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo