বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

মেহেরপুরের গাংনীতে জামায়াত নেতাসহ আটক-৩০

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৮২ বার পঠিত

জামায়াতের সেক্রেটারীসহ ৩০ নেতাকর্মীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। শনিবার রাত ১০ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া (কুঠি) মসজিদ থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশের দাবী তারা নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করছিল। এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ ও লিফলেট জব্দ করা হয়।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, শনিবার রাত ১০ টার দিকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টীম সেখানে অভিযান চালায়। অভিযানে সাহারবাটি ইউনিয়ন জামাতের সেক্রেটারি শেখ সাদিসহ ৩০জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাংগঠনিক কাজে ব্যবহৃত চাঁদা উত্তোলনের রশিদ ও খাতাপত্র জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু সাপেক্ষে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা নম্বর ১১ তারিখঃ ১৩/০২/২০২২ ইং

গ্রেপ্তারকৃতরা হলো-সাহারবাটি ইউনিয়ন জামাতের সেক্রেটারি সাহারবাটি গ্রামের আব্দুল আলিমের ছেলে শেখ সাদি (৩০), জামাত ইসলামের গ্রাম কমিটির সভাপতি রবিউল ইসলামের ছেলে হাবিবুর রহমান (৩০), ভাটপাড়া গ্রামের ফজল করিমের ছেলে এরশাদ আলী (৪০), কুলবাড়িয়া গ্রামের নবী বকসের ছেলে আমিরুল ইসলাম (৫৫), ইদ্রিস আলীর ছেলে আলাহাজ আলী (৩৫), আব্দুল হান্নানের ছেলে সোহেল (২৬) রমজান আলীর ছেলে জাহিরুল ইসলাম (৫০)হোসেন আলীর ছেলে হাফিজুল ইসলাম(৪৮), মকছেদ আলীর ছেলে তৌহিদুল ইসলাম(৫৮), মোকসেদ আলীর ছেলে তবারক হোসেন(৩৫), ফজলুল হকের ছেলে ইরফান আলী(৩০),বছের আলীর ছেলে আঃসাত্তার(৬০), কাবের আলীর ছেলে মকলেছুর রহমান(৩৪),আব্দুর রশিদের ছেলে শরিফুল ইসলাম(৩৭),আতিয়ার রহমানের ছেলে কামরুজ্জামান(৩০),আফিল উদ্দীনের ছেলে মোস্তাফিজুর রহমান(৩০),ওয়াছার আলীর ছেলে কাউছার আলী(৫৬), খবির উদ্দীনের ছেলে তৈয়ব আলী(৩০), সাহাবুদ্দিনের ছেলে রিপন আলী(৩২), মকবুল হোসেনের ছেলে মোশারফ হোসেন(৫৬),ও মহিউদ্দীনের ছেলে সেলিম হোসেন(৩৩), আব্দুল ওহাবের ছেলে তোফাজ্জল (৪৫), গঞ্জের আলীর ছেলে ইনারুল ইসলাম (৩৫), ফজল করিমের ছেলে আকরাম (৪০), আকরাম আলীর ছেলে আরিফুল ইসলাম (৩৮), ডাবলু হোসেনের ছেলে নাসির (৩০), ওয়াসার আলীর ছেলে ভাইজার আলী (৫০), ইমারুল ইসলামের ছেলে ইউসুফ আলী (৩৭), সাদেক আলীর ছেলে এরশাদ আলী (৪৬) ও ফজল আলীর ছেলে ইদ্রিস আলী (৪৫)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo