রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ঘোষণা
জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে শান্তিপূর্ন ভাবে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৮৫ বার পঠিত

অনেক জল্পনা কল্পনার পর অবশেষে মেহেরপুরের গাংনীতে শান্তিপূর্ন ভাবে বিএনপি’র ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় একটি বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন তারা। গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হক মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

গাংনী পৌর বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মেঘলা এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, গাংনী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

এ সময় ধানখোলা ইউপির সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, মটমুড়া ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম। জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক, জেলা যুবদলের সাধারন সম্পাদক কাওছার আলী, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল, সদস্য সচিব জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাইদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব হারুন অর রশিদ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব জামাল উদ্দীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজেদুর রহমান বিপ্লব, সদস্য সচিব রিপন হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানাসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপি’র সমাবেশকে বানচাল করার উদ্দেশ্যে গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল এর নেতৃত্বে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে একই সময়ে সভার আহবান করলেও সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোন উপস্থিতি দেখা যায়নি। তবে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo