সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
ঘোষণা
কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা গাংনীতে আলগামন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: নারী ও শিশুসহ আহত ৮ গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত: ‘শ্রেষ্ঠ সমবায়ী’ সম্মাননা পেলেন তোফায়েল হোসেন ‘নতুন কুড়ি’ কাবাডিতে জাতীয় সেরা ৪০-এ গাংনীর সাফি আল হুদ: পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সনদ

মেহেরপুরের সাবেক পৌর মেয়র মতু’র বিরুদ্ধে “মেহেরপুর প্রতিদিন” পত্রিকার সম্পাদকের জিডি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১০৩১ বার পঠিত

মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও হাসি ক্লিনিকের মালিক মোতাচ্ছিম বিল্লাহ মতু’র বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন “মেহেরপুর প্রতিদিন” পত্রিকার সম্পাদক ইয়াদুল মোমিন। বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন সদর থানায় হাজির হয়ে এ জিডি করেন। যার নম্বর-১৩৯১। তারিখঃ ২৬ জুলাই, ২০২৩ ইং

জিডিতে সম্পাদক বলেন, গত সোমবার (২৪ জুলাই) দুপুরে তিনি মেহেরপুর প্রতিদিন কার্যালয়ে প্রতিদিনের ন্যায় দাপ্তরিক কাজ করছিলেন। ওই সময় মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু তার ব্যবহৃত ০১৭৩২-৯৪৪০৭০ মোবাইল নম্বর থেকে মেহেরপুর প্রতিদিনের সম্পাদকের ০১৩০৫-২১৭৫৮৮ অফিসিয়াল মোবাইল নম্বরে ফোন করেন। এসময় স্বাভাবিক কথাবার্তা চলার এক পর্যায়ে তিনি হুমকি দিয়ে বলেন তার মেয়ে ডা. রুমানা জুসির বিরুদ্ধে কোন নিউজ প্রকাশ করলে ৫০টি চাঁদাবাজি মামলার হুমকি প্রদান করেন এবং শারিরীকভাবে ক্ষতি করার হুমকি দিয়ে ফোন কেটে দেন। যার অডিও রেকর্ড মেহেরপুর প্রতিদিন কার্যালয়ে সংরক্ষিত রয়েছে। নিরাপত্তার স্বার্থে এ জিডি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo