শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ভেসে গেল ২০ লাখ টাকার মাছ টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে গাংনীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪

মেহেরপুরে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৬৫ বার পঠিত

মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড তাহের ক্লিনিকের পিছন দিক থেকে জামাল হোসেন (৫৪) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটার দিকে মেহেরপুর- মায়ামারী সড়কের পূর্ব পাশের লিচু বাগানের মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত জামাল হোসেন গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের আবুল হোসেনের ছেলে।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, মেহেরপুর তাহের ক্লিনিকের পিছনে লিচু বাগানের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দেয়। সংবাদ পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে সুরাতহাল শেষে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠান। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে এবং তার সাথে ইজিবাইক ছিল কিনা সে বিষয়ে প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি। তবে মরদেহের পাশে মাদক হিরোইন ও সেবনের বিভিন্ন উপকরণ পাওয়া গেছে এবং মৃত ব্যক্তির পকেটে মেহেরপুর অটো শ্রমিক ইউনিয়ন এর একটি কার্ড পাওয়া গিয়েছে তা থেকেই তার পরিচয় পাওয়া যায়। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo