মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে নাশকতা মামলার আসামি গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১১০২ বার পঠিত

মেহেরপুরে অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি ডলার (৩৬) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার রাত সোয়া ৮টার দিকে মেহেরপুর উত্তর গোরস্থান পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডলার মেহেরপুর উত্তর গোরস্থান পাড়ার শামসুদ্দিনের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ডলার সাবেক ছাত্র শিবিরের সভাপতি তার বিরুদ্ধে মেহেরপুর থানায় নাশকতার মামলা রয়েছে। মামলা নম্বর- ২২, তারিখ ২০/১২/২০২০ ইং,
১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ১৫(৩)/২৫ ডি এর ধারার এজাহার নামীয় আসামী। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি অফিসার ইনচার্জ জুলফিকার আলী, সঙ্গীয় এসআই হাবিবুর রহমান, এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই মাহতাব উদ্দিন ও এএসআই (নি:) হেলাল উদ্দিনসহ মেহেরপুর উত্তর গোরস্থান পাড়ায় অভিযান চালিয়ে ডলারকে গ্রেফতার করেন। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে নাশকতা ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo