বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে দাঁড়িপল্লার প্রার্থী জয়ী   গাংনীতে একটি ভোট কেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার সম্পন্ন হয়েছে দাফনের সব প্রস্তুতি, কবরও খোঁড়া… তবু দাফন হলো না লাশ গাংনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আবেদ আলীর ভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধি ১.৫°C ছুঁলেই নতুন মহামারীর ঝুঁকি, কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে: বিজ্ঞানীদের সতর্কবার্তা মেহেরপুরে জমি দখলের চেষ্টা, ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকি: প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীর মুজিবনগরে বাড়ির পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা গাংনীর সহগোলপুর গ্রামে হুমকি চিরকুটসহ দুইটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে ইটবাহী ট্রলির ধাক্কায় পথচারী নিহত

মেহেরপুরে পাখি ভ্যানের ধাক্কায় শিশু নিহত

মাসাদ আলী, বারাদি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১০৭৯ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা শেখ পাড়ায় চলন্ত পাখি ভ্যানের ধাক্কায় হাদিসুর (৫) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাদিসুর খোকসা শেখপাড়ার জসিরুল ইসলামের ছেলে।

ঘটনা সুত্রে জানা গেছে, শিশু হাদিসুর রহমান বাড়ির নিকটে পাকা সড়কের পাশে খেলা করছিল, হঠাৎ শিশুটি দৌড়ে রাস্তা পার হতে গেলে আমঝুপির দিক থেকে ৪ জন যাত্রী নিয়ে আসা একটি পাখি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দিয়ে যাত্রীসহ পাখিভ্যানটি শিশুর পেটের উপর দিয়ে চলে যায়। এ সময় স্থানীয়রা পাখি ভ্যানটিকে আটকে রেখে শিশু হাদিসুরকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটির এ অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo