বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
ঘোষণা
টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন

মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় এলাকায় পূর্ব শত্রুতা ও বিয়ে সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিন সদস্যকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে জখম করার অভিযোগ উঠেছে। হামলায় এক যুবতীর ডান হাত শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

​মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মেহেরপুর সদর থানাধীন হোটেল বাজার এলাকায় এ বর্বরোচিত ঘটনা ঘটে।

​আহতরা হলেন- হোটেল বাজার মোড় এলাকার সাইদুর রহমান (৫৬), তাঁর স্ত্রী রেবেকা সুলতানা (৪২) এবং মেয়ে স্মৃতি আক্তার (২৮)।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মল্লিকপাড়ার বাসিন্দা ও হোটেল বাজার পাকুড়তলা মোড়ের ব্যবসায়ী শয়ন (৩০) গত ৯ আগস্ট স্মৃতি আক্তার নামের এক যুবতীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিয়ে করেন। পরবর্তীতে স্মৃতির পরিবার বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে নিজেদের বাড়িতে নিয়ে আসে। এতে ক্ষিপ্ত হয় শয়ন। শয়ন মেহেরপুর মল্লিক পাড়ার আবু তালেবের ছেলে।

পূর্বের ঘটনার জেরে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে অভিযুক্ত শয়ন দেশীয় অস্ত্র হাতে সাইদুর রহমানের বাসায় অনধিকার প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই সে পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা ও এলোপাতাড়ি কোপাতে শুরু করে।

হামলায় ​স্মৃতি আক্তারের মাথায় ও উভয় হাতে মারাত্মক কোপ দেওয়া হয়। এতে তার ডান হাত কনুইয়ের নিচের অংশ শরীর থেকে আলাদা হয়ে যায় এবং বাম হাতটি আশঙ্কাজনক অবস্থায় ঝুলে আছে।
মেয়ের বাবা সাইদুর রহমানের বুকে ও বাম হাতে গুরুতর জখম হয়।
মা রেবেকা সুলতানের বুকে এবং ডান চোখে কুপিয়ে মারাত্মক জখম করে আহত করা হয়।

ঘটনার পর পর স্থানীয় লোকজন ও মেহেরপুর সদর থানা পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় সোয়া ২টার দিকে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রেরণ করেন।

​মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীকে গ্রেফতার ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo