বুধবার, ১৩ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বিজিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ১ গাংনীতে ট্রান্সফরমার চোর আটক, চোরাই মালামাল উদ্ধার কুষ্টিয়ায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ প্রান্তিক মানুষ বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেফতার চার মাস ধরে ওষুধশূন্য ৩৫ কমিউনিটি ক্লিনিক, সেবা বঞ্চিত গাংনীর গ্রামাঞ্চল এক মাসে ৮২ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, প্রশংসায় মেহেরপুর জেলা পুলিশ মেহেরপুরে রিকশাচালক হত্যা মামলার নারীসহ দুই আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার গাংনীতে ভোক্তা অধিকার অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাজারে উঠতে শুরু করেছে মোজাফফরপুরী (আটি) লিচু, দাম চড়া-ক্রেতা কম

মেহেরপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মাসাদ আলী, বারাদি
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৮২৪ বার পঠিত

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল করেছে মেহেরপুর জেলা বিএনপি’র নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। সভাপতির বক্তব্যে মাসুদ অরুন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারা নির্যাতনের ফলে বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসময় মাসুদ অরুন “অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।
দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, আনসারুল হক, উপজেলা বিএনপির সভাপতি এ্যাড.মারুফ আহাম্মেদ বিজন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo