রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬ গাংনীর সাহারবাটি গ্রামে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন গাংনীতে ১ হাজার ৫০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার গাংনীতে অধিক মূল্যে ডিজেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার কাথুলী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য সিরাপ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড
কাথুলী অটোস্ট্যান্ড সংলগ্ন কাশ্যবপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সেলিম হোসেনের ছেলে হাবিবুর রহমান (৩০) এর বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে শয়নকক্ষের ফ্রিজের কম্প্রেসারের দুই পাশে বিশেষ কায়দায় লুকানো নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে Coding Phosphate & Triploridine Hydrochloride syrup (ESKuf) লেবেলযুক্ত ২১ বোতল এবং Coding Phosphate & Chlorpheniramine Maleate syrup (Coding) লেবেলযুক্ত ৬ বোতল সিরাপ রয়েছে। প্রতি বোতল ১০০ মিলিলিটার হিসেবে মোট ২ হাজার ৭০০ মিলিলিটার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
তবে অভিযান চলাকালে আসামি হাবিবুর রহমানকে বাড়িতে পাওয়া যায়নি।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo