বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
ঘোষণা
টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৬২৪ বার পঠিত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় রাহিদুল (৩০) ও বিজন (২২) নামে দুই ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৭ টার দিকে সদর উপজেলার মুজিবনগর-মেহেরপুর সড়কের চকশ্যামনগর ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রহিদুল ইসলাম আনসার সদস্য ও মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং বিজন মুজিবনগর সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও একই গ্রামের আজমত আলীর ছেলে।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ আব্দুল আলিম তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার (১৪ মার্চ) সকালে আনসার সদস্য রাহিদুলকে চুয়াডাঙ্গা রেল স্টেশনে পৌঁছে দেয়ার জন্য বিজন ও রাহিদুল মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গায় যাচ্ছিল। পথিমধ্যে চকশ্যামনগর ঈদগাহ মাঠ এলাকায় পৌছুলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে একটি মেহগনি গাছের সাথে ধাক্কা লেগে ধানক্ষেতে পড়ে ঘটনাস্থলেই মারা যায় তারা।

সকালে কৃষকরা মাঠে যাওয়ার সময় ধানক্ষেতে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে মেহেরপুর সদর থানা ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসকে জানায় কৃষকরা। মেহেরপুর ফায়ার সার্ভিসের এন্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান।

বিষয়টি খতিয়ে দেখে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo