বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে দাঁড়িপল্লার প্রার্থী জয়ী   গাংনীতে একটি ভোট কেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার সম্পন্ন হয়েছে দাফনের সব প্রস্তুতি, কবরও খোঁড়া… তবু দাফন হলো না লাশ গাংনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আবেদ আলীর ভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধি ১.৫°C ছুঁলেই নতুন মহামারীর ঝুঁকি, কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে: বিজ্ঞানীদের সতর্কবার্তা মেহেরপুরে জমি দখলের চেষ্টা, ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকি: প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীর মুজিবনগরে বাড়ির পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা গাংনীর সহগোলপুর গ্রামে হুমকি চিরকুটসহ দুইটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে ইটবাহী ট্রলির ধাক্কায় পথচারী নিহত

মেহেরপুরে সাবেক সেনা সদস্য ঝন্টুর বিরুদ্ধে ২ শিশুকে নির্যাতনের অভিযোগ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৮৪০ বার পঠিত

মেহেরপুর শহরের শিশু বাগান পাড়ায় ঘুড়ি খুঁজতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে ৮ বছরের দুই শিশু। মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের ৮ নম্বর ওয়ার্ডের শিশু বাগান পাড়ার সাবেক সেনা আব্দুল ওহাব ঝন্টুর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে এলাকাবাসী। নির্যাতনের শিকার দুই শিশু হলো, শিশু বাগান পাড়ার সেলিম রেজার ছেলে শান্ত ৩য় শ্রেনী ও একই পাড়ার মন্টুর ছেলে জান্নাতুল ফেরদৌস ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী। শান্ত ও জান্নাতুল ফেরদৌস জানায়, বিকালে তারা ঘুড়ি ওড়াচ্ছিল। হঠাৎ করেই তাদের ঘুড়ির সুতা কেটে যায়। ঘুড়িটি খুঁজতে তারা দু’জনে স্থানীয় সাবেক সেনা সদস্য আব্দুল ওহাব ঝন্টুর বাড়ির ছাদে ওঠে। এসময় সেনা সদস্য তাদেরকে  কবুতর চোর সন্দেহে আটক করে হাত পা বেঁধে মারধর করেন। স্থানীয় সুরুজ আলী ও জাহানারা খাতুন বলেন, ঝন্টুর বাড়ি থেকে দুই শিশুকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী। মাঝে মধ্যেই ঝন্টু তার ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয়দের সাথে অশোভন আচরণ করে থাকেন বলেও স্থানীয়দের অভিযোগ রয়েছে। এদিকে সাবেক সেনা সদস্য ঝন্টুর এমন ন্যক্কারজনক কাজের বিচারের দাবিতে দফায় দফায় আন্দোলন গড়ে তোলে এলাকার শতাধিক নারী পুরুষ। আন্দোলনের পরিস্থিতি সামাল দিতে সাবেক সেনা সদস্য আব্দুল এহাব ঝন্টুকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মেহেরপুর সদর থানায় নিয়ে যায়। এ বিষয়ে সদর থানার ওসি শাহ দারা খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo