মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন :: পুনরায় সভাপতি তোজাম্মেল আযম, সম্পাদক মাহাবুব চান্দু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৮৯৭ বার পঠিত

যুগান্তর প্রতিনিধি তোজাম্মেল আযমকে সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি মাহাবুব চান্দুকে পুনরায় সাধারণ সম্পাদক করে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) মেহেরপুরের ঐতিহ্যবাহী আমঝুপি নীলকুঠি চত্বরে ক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও গবেষক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু। তিনি নব নির্বাচিত সদস্যদের নাম ঘোষনা করেন।

অন্য সদস্যরা হলেন- সহসভাপতি চানেল নাইন প্রতিনিধি আবু নাসের চৌধুরী, যুগ্ম সম্পাদক বাংলাটিভি প্রতিনিধি আক্তারুজ্জামান, অর্থ সম্পাদক বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন, গণযোগাযোগ সম্পাদক জবাবদিহী প্রতিনিধি এ সিদ্দিকী শাহীন, দপ্তর সম্পাদক আমাদের অর্থনীতি প্রতিনিধি মাসুদ রানা, নির্বাহী সদস্য ডেইলি স্টার প্রতিনিধি ড. আমানুর আমান, মাটির ডাক প্রতিনিধি মুহম্মদ মহসীন, দিনকাল প্রতিনিধি হারুন অর রশিদ চৌধুরী, ভোরের কাগজ প্রতিনিধি মর্তুজা ফারুক।

এর আগে সাধারণ সভায় তোজাম্মেল আযমের সভাপতিত্বে বক্তব্য দেন কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন, বাংলাটিভি প্রতিনিধি আকতারুজ্জামান, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo