বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
ঘোষণা
সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু

মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্টের মোড়ক উন্মোচন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১০১১ বার পঠিত

মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ট্রফির মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (২৯ মে) কমিউনিটি হলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বেলা দেড়টার দিকে টুর্নামেন্ট মোড়ক উন্মোচন করা হয়।

মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট আহবায়ক প্রাক্তন ফুটবলার এমদাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্য শেষে টুর্নামেন্ট ট্রফির মোড়ক উন্মোচনসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ইউনিয়ন ফুটবল একাদশের টিম লিডারদেরর মাঝে একটি করে ফুটবল বিতরণ করেন। ১৬ টি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। আগামী ২ জুন থেকে এ খেলার কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর প্রতিদিন‌ পত্রিকার সম্পাদক ইয়াদুল মোমীন।

দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি ও ফুটবল টুর্নামেন্ট সদস্য সচিব মাহাবুব চান্দু এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক (অব), বীরমুক্তিযোদ্ধা ও প্রাক্তন কৃতি ফুটবলার ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, মেহেরপুর পৌর সভার সাবেক মেয়র আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রাক্তন ফুটবলার আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুস ছামাদ প্রমুখ।

এ সময় মেহেরপুরের সিনিয়র সাংবাদিক রফিক উল আলম, তোজাম্মেল আজমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক, ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন ফুটবল টিমের সদস্যরা
উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo