বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬৫২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে নিউ স্টার ইটভাটা থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (০৮ মার্চ) বিকেলে উপজেলার বেতবাড়িয়া গ্রামে অবস্থিত ইটভাটাতে অভিযান চালানো হলে ইটভাটার মালিকরা তাদের দোষ স্বীকার করায় এ জরিমানা আদায় করা হয়। একই সাথে অবৈধ ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়‌।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বেতবাড়িয়া গ্রামের নিউ স্টার ইটভাটার মালিক বাবু বিশ্বাসের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গাংনী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসনের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo