রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে ওয়ান শুটারগানসহ আটক ৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রাম থেকে ওয়ান শুটারসহ তিনজনকে আটক করেছে মেহেরপুর সিপিসি ৩ র‍্যাব ১২ এর সদস্যরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এরা হচ্ছে উপজেলার ছাতিয়ান গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে তরিকুল ইসলাম (৩০), আলী হোসেনের ছেলে জেনারুল ইসলাম (২৫) ও মৃত হেলাল উদ্দিনের ছেলে সামিম আজাদ ওরফে বাবুল (৩৮)।

মেহেরপুর সিপিসি ৩ র‌্যাব ১২ সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এনামুল হক বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল মেহেরপুর জেলার গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে অভিযান পরিচালনা করে। ওমর আলীর ছেলে রতন আলীর বসত বাড়ীর উঠানের ছাগল ঘরে অভিযান পরিচালনা করে একটি ওয়ানশুটার গানসহ তরিকুল, জেনারুল ও বাবুল নামের তিন ব্যক্তিকে আটক করা হয়।

তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য আগে থেকেই রতন আলীর ছাগল ঘরে মাটির নীচে নিজেরা আগ্নেয়াস্ত্র রেখে র‌্যাব অফিসের সংবাদ দেয়।

জিজ্ঞাসাবাদকালে আরো জানা যায়, আটক ১ নম্বর আসামীর সাথে রতন আলীর পূর্ব থেকে গাংনী থানার মামলা রয়েছে। যার নং-৩০, তারিখ ১৯/০৭/২০২৩ ধারা-১৪৩/৩৪১/৩৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১৪/ পেনাল কোড-১৮৬০ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল মেহেরপুর এর মামলা নং-পিটি-২৯/২০২৪। সেই সূত্র ধরে আসামিরা পরস্পর যোগসাজসে ফাঁসানোর জন্য উদ্ধারকৃত অস্ত্রটি রতন আলীর বাড়িতে ছাগল ঘরের মাটির নীচে পুতে রেখে এসে র‌্যাব অফিসে খবর দেয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও উদ্ধারকৃত অস্ত্র ও দুইটি বাটন মোবাইল গাংনী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo