বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

গাংনীতে  পানিতে ডুবে শিশুর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে মমিনুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মমঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০ টার দিকে সাহারবাটি ইউনিয়নের ধর্মচাকী গ্রামে এ ঘটনা ঘটে। মমিনুর রহমান উপজেলার ধর্মচাকী গ্রামের পশ্চিমপাড়ার ভ্যানচালক আব্দুস সালামের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের চাচা আব্দুল কুদ্দুস জানান, আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে শিশু মমিনুর রহমান খেলার ছলে বাড়ি থেকে বের হয়। ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পর বাড়ির পাশে স্থানীয় একটি পুকুরে শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে তার পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন তাকে মৃত ঘোষণা করেন। অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে শিশু মমিনুর রহমানের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo